মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ছাত্রীদের বিক্ষোভ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ছাত্রীদের বিক্ষোভ

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্কুলের ছাত্রীরা। 

তবে প্রধান শিক্ষকের দাবি, স্কুলের কয়েকজন শিক্ষক ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের ব্যবহার করে আমাকে  সামাজিক ভাবে আমাকে হেয় করার জন্য এসব কর্মকাণ্ড করছে। 

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘উনি আমাদের পিছনে পিছনে ওয়াশরুমে যায়। গিয়ে দেখে মেয়েরা কি করে। উনি মেয়েদের গায়ে হাত দেয়। খারাপ ভাষায় কথা বলে। স্কাপ ঠিক করে দেয়, আমরা কি কাপড় দিয়ে জামা বানাইছি তা হাত দিয়ে দেখে।  ২৪ ঘন্টার মধ্যে  প্রধান শিক্ষকের বহিস্কার চান শিক্ষার্থীরা। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, মহিলা কাউন্সিলর সরাসরি হুমকি দিয়ে বলছে, বিক্ষোভ করলে তোমাদের পরীক্ষা দিতে দেয়া হবেনা। 

এ বিষয়ে কাউন্সিলর মনোয়ারা বেগম জানান,তাদেরকে হুমকির প্রশ্নই আসে না। ছাত্রীদের বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের অভিযোগ শুনে দুই দিন সময় চান।। যাতে করে বিষয়টি নিয়ে সকলের সাথে কথা বলে সমাধান করা যায়। 

প্রধান শিক্ষকের বিরুদ্বে অভিযোগের আঙ্গুল তুলে তার বহিস্কার চান অভিবাবকরাও।  স্কুলের শিক্ষাথীদের পাঠিয়ে দুঃচিন্তায় আছেন বলে দাবি করেন তারা। 

এদিকে এসব অভিযোগ  অস্বীকার করে  স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান,  শিক্ষাথীরা হচ্ছে কাচামাটির মতো। আমাদের স্কুলের কয়েকজন শিক্ষক ইন্ধন দিয়ে শিক্ষাথীদের ব্যবহার করে আমার বিরুদ্বে এসব অভিযোগ করাচ্ছেন। তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক,  লজ্জাজনক।  

শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব  বিদ্যালয়ের অন্য শিক্ষিকা এবং এডহক কমিটির সদস্যদের সাথে কথা বলে বিস্তারিত বিষয়টি জানেন। তিনি সাংবাদিকদের জানান, ছাত্রীদের কাছ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

খুঁজুন