বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যে অগ্রযাত্রা তা রুখা সম্ভব নয় বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক্ষায় ‘জিরো টলারেন্স’ ইরানকে 'ধূলিসাৎ' করার হুমকির মাঝেই নতুন আলোচনার আভাস দিলেন ট্রাম্প গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সাথে ট্রাম্পের নিরাপত্তা চুক্তি সই রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
দেশের খবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যে অগ্রযাত্রা তা রুখা সম্ভব নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যে অগ্রযাত্রা তা রুখা সম্ভব নয়

: ব্যারিস্টার মীর হেলাল

 ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা কোন ষড়যন্ত্রে রুখে দেওয়া সম্ভব নয়।

পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ‘সন্ত্রাসী’দের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল গতকাল এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ফ্যাসিস্টরা পরিবার-পরিজন নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে এখন এ দেশের দরিদ্র ও অসহায় যুবকদের ভুল বুঝিয়ে জীবন বিপন্ন করছে। 

আওয়ামী দোসর ও ‘৭১-এর পরাজিত শক্তির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, যারা ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে ৭১-এর পরাজিত শক্তির বক্তব্যের হুবহু মিল রয়েছে। তাদের স্বপ্ন যে অলীক, তা তারা বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সরকারের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য জনগণের সরাসরি সমর্থনে রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে নির্বাচিত হয়েছেন—কোনো ‘আমি-ডামি’ বা রাতের ভোটের মাধ্যমে নয়।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা ও বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছেন। ঠিক এমন মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪-এর পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা ভোররাতে হতদরিদ্র যুবকদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ঝটিকা মিছিল ও ভিডিও বানিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে রাজপথেই এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।

মীর হেলাল দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকাকে সুপ্ত, গুপ্ত ও পলাতক অপরাধীদের প্রভাব থেকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কিংবা অসৎ উপায়ের মাধ্যমে ভিডিও বানিয়ে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের দিবাস্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টারের সভাপতিত্বে এবং জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

খুঁজুন