শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা • জনবল ও কাঁচামাল সঙ্কটে জর্জরিত সৈয়দপুর রেল কারখানা • রাজশাহীতে ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ অনুষ্ঠিত • আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক • বাণিজ্য যুদ্ধবিরতিতে আপাত স্বস্তি যুক্তরাষ্ট্র-চীনের • সুইডেনের অস্ত্র নির্মাতা সাবের কাছ থেকে ৬টি রাডার বিমান কিনতে চুক্তি কানাডার • যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সমঝোতায় ফিরতে চায় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান • ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা প্রদান • কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • রাশিয়ান বিমান শনাক্তে বিমান পাঠাল ফিনল্যান্ড ও সুইডেন
দেশের খবর প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন। 

আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক। 

তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।

পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় হয়।

খুঁজুন