মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
মেঘনার তীরের জল বিলাসসহ দুই হোটেলের কার্যক্রম বন্ধের নির্দেশ শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভিত্তিহীন প্রচারণা এল নিনোর আগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ জাতিসংঘে দেশের অবস্থান ‘জোরালোভাবে’ তুলে ধরবেন ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা, বাড়বে রাজস্ব সুরক্ষিত হবে রাষ্ট্রীয় সম্পদ এক নারীর ফেসবুক লাইভের পুরোনো ভিডিও ছড়িয়ে অপপ্রচার সনাক্ত
দেশের খবর প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কয়েকজন উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে যাওয়ার পথে প্রধানমন্ত্রী ইস্তাম্বুল বিমানবন্দরে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করেন। পরে তিনি তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

খুঁজুন