সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পটুয়াখালীতে অনুদানের চেক হস্তাস্তর

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পটুয়াখালীতে অনুদানের চেক হস্তাস্তর

সঞ্জয় ব্যানার্জীঃ প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পটুয়াখালীতে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে এ চেক হহস্তান্তর করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ১৭জন সুবিদাভোগীর কাছে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ কামাল হাসেন ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং  দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর সম্পাদক, প্রকাশক মোঃ আলী আশরাফ।

এ সময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তর প্রধানগনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনার থাবায় স্থবীর হয়ে পরেছিল পুরো দেশ, নিম্ন আয়ের মানুষদের পামে দাড়াতে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার অসহায় মানুষদের সহযোগীতা প্রদান করেছেন তারই ধারাবাহিকতায় ১৭জন অসহায় মানুষকে ৫০হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। এই টাকা দিয়ে এসব অসহায় মানুষেরা ঘুরে দাড়াতে পারবে।

প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।



খুঁজুন