বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
দেশের খবর প্রেমে রাজি না হওয়ায় স্তন কেটে হত্যার চেষ্টা

প্রেমে রাজি না হওয়ায় স্তন কেটে হত্যার চেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি ঃ

হবিগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীর স্তন কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মাধবপুর উপজেলার মানিকপুর পুর্ব মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। 

মানিকপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে সুমন (২২) বেশ কিছুদিন ধরে ওই  তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি ওই তরুণী । ১৯ এপ্রিল দিবাগত রাতে সেহরি খাওয়ার জন্য ওই তরুণতরুণীকে ঘুম থেকে ডেকে তুলেন তাঁর ফুপু। এসময় সে বাড়ির টিউবওয়েলে মুখ ধুতে গেলে আগে থেকে অপেক্ষায় থাকা সুমন ও তার সহযোগীরা ওই যুবতীর মুখ চেপে ধরে ধাঁরালো অস্ত্র দিয়ে দুই স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে তাঁর আর্তচিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এলে সুমন ও তাঁর লোকজন পালিয়ে যায়। গুরুতর আহত তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মেয়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় আজ সোমবার এ ঘটনায় ওই যুবতীর বাবা সুমনসহ ৬ জনকে অভিযুক্ত করে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম কিবরিয়া হাসান জানান, আজ সকালে ওই তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাড়াশি অভিযান চালানো হচ্ছে।

খুঁজুন