মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষ রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষ রোপণ

''পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি'' স্লোগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এক মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা শহরের বাইপাস সড়কের গোল চত্তর এলাকায় এই বৃক্ষ রোপন ও সমাপনী অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম। 

এ সময় সহকারি কমিশনার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপণ শেষে জেলা প্রশাসক  বলেন, ''পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।''

বিশেষ অতিথি সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন, ''পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু রোপণ করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক সমাজ সব সময় এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে।''

অনুষ্টানের সভাপতি নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  ও বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক  মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ বনজ ঔষধি ও শোভা বর্ধন প্রায় ১০ হাজারের মতো বৃক্ষ রোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১১ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে  প্রায় ১৫ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া, নওগাঁ বৃক্ষ মেলায় ২০২৫ এ ৭ দিনে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের এই বৃক্ষ রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


খুঁজুন