রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি

পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আমাদের পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি। ব্যাখ্যায় তিনি বলেন, এটি একটি চ্যাটবট। প্রশ্নকারী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মানুষের মতো যা উত্তর দেয়। ইন্টারনেট আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ এই প্রযুক্তি।


ব্যবসা ভিত্তিক প্রভাবশালী জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিল গেটস। 

 

তিনি জানান, আগের কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো সব বিষয়ে লিখতে ও পড়তে পারতো। তবে বিষয়বস্তু বুঝতে পারতো না। কিন্তু চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলো চালান বা চিঠি লিখতে সাহায্য করবে। এতে অনেক অফিসের কাজ আরও সুনিপুণ হবে। শ্রম ও সময় বাঁচবে।

 

চ্যাটজিপিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কন্টেট ক্রিয়েটর। যার পুরো নাম- 'জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার'। ২০২২ সালের নভেম্বরে বিশ্বের প্রথম সারির মার্কিন গবেষণা ল্যাবরেটরি ওপেন এআই এই চ্যাটবট বাজারে আনে।

 

এতে পৃষ্ঠপোষকতা করে মাইক্রোসফট করপোরেশন। প্রযুক্তি ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ হিসেবে বিবেচিত এটি। বলা হচ্ছে, বিশ্বের শীর্ষ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে হুমকির মুখে ফেলবে চ্যাটজিপিটি।

 

এই চ্যাটবট যেকোনো বিষয়ে লিখতে, প্রত্যুত্তর দিতে, কথোপকথন চালাতে, জটিল বিষয়ে পরিষ্কার ধারণা দিতে, বোধগম্য ভাষান্তর করতে পারে। যেকোনো ভুল ধরিয়ে দিতে, এমনকি মনের মতো না হলে তা প্রত্যাখ্যান করতে পারে এটি।

 

খুঁজুন