রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় প্রশ্ন ফাঁস হওয়ায় নিয়োগ পরীক্ষা বাতিল

প্রশ্ন ফাঁস হওয়ায় নিয়োগ পরীক্ষা বাতিল

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ) বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাতে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের সুনির্দিষ্ট কারণের কথা উল্লেখ করা না হলেও এতে বলা হয়েছে, ১৩ মে অনুষ্ঠিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনিবার্য কারণে বাতিল করা হলো।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে মাউশির কোনো চক্র জড়িত থাকলে এর উৎস খুঁজে বের করার দিয়েছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

গত শুক্রবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকার ৬১টি কেন্দ্রে পরীক্ষা হয়। এতে ৫১৩টি পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার দিন থেকে পরবর্তী কয়েকদিনে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তাও রয়েছেন।

খুঁজুন