রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধ’র পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ডা. আসাদুর রহমানের ওপর হামলা : সানি সাহা দুই দিনের রিমান্ডে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক
দেশের খবর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধানের সফররত চীনা নৌবাহিনী জাহাজ পরিদর্শন

প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধানের সফররত চীনা নৌবাহিনী জাহাজ পরিদর্শন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ শনিবার বাংলাদেশে সফররত চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনী জাহাজ দুটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়াও, আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। 

একইসঙ্গে, এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। 

এছাড়াও চীনা নৌবাহিনী জাহাজ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে যৌথ মহড়া প্যাসেক্সে অংশগ্রহণ করবে।

খুঁজুন