রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় প্রত্যাবাসন চায় রোহিঙ্গারা

প্রত্যাবাসন চায় রোহিঙ্গারা

দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে বাড়ি চলো ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১৯) সকালে বিভিন্ন ক্যাম্পে সমাবেশ করে রোহিঙ্গারা৷ এ সময় তারা বাড়ি ফিরতে ৭টি দাবি উত্থাপন করেন।

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্টে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা ডা. জুবায়ের ও মাস্টার কামাল, রোহিঙ্গা অধিকারকর্মী মাস্টার ইউসুফ ও নুরুল আমিন।

বক্তারা বলেন, তারা আর এক মুহূর্তও বাংলাদেশে থাকতে চান না। যেকোনো উপায়ে দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে। মিয়ানমারে অন্য জাতিগুলোর জন্য যেসব সুযোগ-সুবিধা ও নিয়ম রয়েছে, সেগুলো রোহিঙ্গাদেরও দিতে হবে।

সমাবেশে ৭ দফা দাবি উত্থাপন করেন মাস্টার নুরুল আমিন। এই দাবিগুলে হলো—দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, দ্রুত রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে পুনরায় প্রত্যাবাসন করা, অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ের প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করা, রাখাইন রাজ্যে আইডিপি ক্যাম্প বন্ধ করা এবং তাদেরকে নিজ গ্রামে ফিরিয়ে দেওয়া, মিয়ানমারে নিরপরাধ ওপর অত্যাচার বন্ধ করতে হবে।

লম্বাশিয়া ক্যাম্প ১ ইস্ট ছাড়াও মোচরা ক্যাম্প ৪, বালুখালী ৯, জামতলী ক্যাম্প ১৫ ও জাদিমুরা ক্যাম্প ২৭-সহ ১০টি ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ হয় বলে জানা গেছে। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে এই আয়োজন করা হয়।

খুঁজুন