রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় পথশিশুদের জন্ম নিবন্ধনের নির্দেশনা চেয়ে রিট

পথশিশুদের জন্ম নিবন্ধনের নির্দেশনা চেয়ে রিট

নানা জটিলতায় দেশে পথশিশুসহ সুবিধাবঞ্চিত শিশুদের জন্মসনদ পাওয়ার সুযোগ হচ্ছে না। কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত শিশুদের জন্ম নিবন্ধনের সুযোগ আছে বললেও বাস্তবে এমন কোনো ব্যবস্থা নেই। তাই দেশের দুই লাখ পথশিশুকে জন্ম নিবন্ধনের আওতায় আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট সংগঠনের পক্ষে গত সপ্তাহে ব্যারিস্টার তাপস কান্তি বল এ রিট আবেদন দায়ের করেন। রিটে নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, জন্ম নিবন্ধন অধিদপ্তর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয় বলে রবিবার (১২ জুন) গণমাধ্যমকে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।

রিটের বিষয়ে আইনজীবী জানান, বাস্তবতা হলো, শিশুর পিতা-মাতার পরিচয় ও ঠিকানা না থাকা, শিশুর ধর্ম নির্ধারণ করতে না পারা, নিবন্ধন নিয়ে শিশুর অজ্ঞতা ও ফি দিতে না পারায় তাদের নিবন্ধন করা হয়ে ওঠে না। আবার নিবন্ধন ফরমে নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানার জন্য পৃথক ক্রম থাকলেও পথশিশুদের তথ্যসংবলিত কোনো ক্রম রাখা হয়নি। যারা পথশিশু তাদের অনেকের পরিচয় ও বাসস্থান নেই।

খুঁজুন