মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর পটুয়াখালীতে শোকের মাতম

পটুয়াখালীতে শোকের মাতম

 ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলে ড্রেজার ডুবির ঘটনায় নিহত আট শ্রমিকের মরদেহ পটুয়াখালীতে পৌঁছেছে। এদের সবার বাড়ি সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে। বৃহস্পতিবার ভোর থেকে রাত সাড়ে নয়টা নাগাদ তিন ধাপে মরদেহগুলো এলাকায় আসলে শুরু হয় শোকের মাতম। হত-দরিদ্র পরিবারগুলোকে ঘূর্ণিঝড়ের জন্য সরকারি বরাদ্দ থেকে সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন এলাকার জন প্রতিনিধিরা।

পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়ন জুড়ে চলছে শোকের মাতম। তিন মাস আগে বালু তোলার ড্রেজারে কাজ নিয়েছিলেন জৈনকাঠী ইউনিয়নের কাটাখালী, চর জৈনকাঠী ও পূর্ব জৈনকাঠী গ্রামের আটজন শ্রমজীবী মানুষ। সোমবার রাতে ঘূর্ণিঝড়ের সময় ওঠা তীব্র ঢেউয়ে মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায় সৈকত-২ নামের ড্রেজারটি। নিহত আট জনের মধ্যে ছিলেন আপন দুই ভাইসহ কাটাখালী গ্রামের এক বাড়িরই চারজন। স্বামী- সন্তান হারানোর শোকের পাশাপাশি নিহতের স্বজনরা এখন অনেক বেশি শঙ্কিত আগামীর দিনযাপনের অনিশ্চয়তায়। কারণ, নিহতদের আয়ের উপরই নির্ভরশীল ছিলো বেশির ভাগ পরিবার।  

খুঁজুন