সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত গ্রেফতার ২ শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা ও মতবিনিময় শেয়ারবাজারে দরপতন, ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট আজ আন্তর্জাতিক শান্তি দিবস পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের
দেশের খবর পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত

পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত

: রিউমার স্ক্যানার

পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানায়, সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের সংঘর্ষ দাবিতে ছড়ানো হচ্ছে ২০২৫ সালের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও।

রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে শনাক্ত করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই ভিডিওটি ২০২৫ সালের ভিন্ন ঘটনার।

এছাড়াও রিউমার স্ক্যানার জানায়, ১৪৬টি ঘটনায় ১৭৭টি গণমাধ্যমের ৬৮১টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার অনুসন্ধান টিম। চলতি ২০২৬ সালের প্রথম ৬ মাসে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছে রিউমার স্ক্যানার।

পরিসংখ্যানে বলা হয়েছে, গত ৬ মাসে সর্বোচ্চ ২১টি ভুল সংবাদ প্রকাশ করে প্রথম স্থানে রয়েছে দৈনিক ইনকিলাব। ১৯ টি ভুল সংবাদ প্রকাশ করে দ্বিতীয় স্থানে দৈনিক ইত্তেফাক এবং ১৪টি ভুল সংবাদ প্রকাশ করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দৈনিক যুগান্তর ও বিডি২৪রিপোর্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।

সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। 

দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০টি গুজবের শিকার হয়েছে বিএনপি।

খুঁজুন