সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পুতিন আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না

পুতিন আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে শুক্রবার (১৫ আগস্ট) বৈঠকে বসতে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, তিনি ওভাল অফিসের হাল না ধরলে এতোদিনে পুরো ইউক্রেন দখল করে ফেলতেন পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

হোয়াইট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্টের পদে না থাকলে পুতিন পুরো ইউক্রেন দখল করে ফেলতেন বলে আমার ধারণা। কিন্তু এখন আমি প্রেসিডেন্ট আর তিনি আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না।

বৈঠক ফলপ্রসূ হবে কিনা, তা বুঝতে তার কয়েক মিনিটের বেশি সময় প্রয়োজন হবে না দাবি করে ট্রাম্প আরও বলেন, আলোচনা সুষ্ঠু না হলে তা দ্রুতই স্থগিত করে দেওয়া হবে।

গত সপ্তাহে অনেকটা আকস্মিকভাবেই পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সব পক্ষের ভালোর জন্যই কিছু ভূমির মালিকানা বদলের প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ভূখণ্ডের অধিকার পরিবর্তনে মতো গুরুত্বপূর্ণ আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণ না থাকায় এই নিয়ে হয় ব্যাপক সমালোচনা।

তবে প্রথম দফার আলোচনা ফলপ্রসূ হলে এরপর জেলেনস্কির সঙ্গে পুতিনের একটি বৈঠক আয়োজন করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, তার আলাস্কা বৈঠকের প্রধান লক্ষ্য হলো পুতিন-জেলেনস্কি বৈঠকের ক্ষেত্র তৈরি করা। সব ঠিক থাকলে যত দ্রুত সম্ভব, দ্বিতীয় দফার বৈঠক আয়োজন করা হবে এবং উভয় পক্ষ চাইলে তিনি সেখানে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনের আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আলোচনা সুষ্ঠু হলে আরেকটি বৈঠক আয়োজনের জন্য জেলেনস্কিকে কল করবেন। তবে আলাস্কার বৈঠক ব্যর্থ হওয়ার ২৫ শতাংশ আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

খুঁজুন