মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাবির হলের 'বারান্দা' থেকে নিচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাবির হলের 'বারান্দা' থেকে নিচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের 'বারান্দা' থেকে নিচে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী মারা গেছেন। বুধবার রাত আটটার দিকে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের ৩য় তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। 

এদিকে এঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগে দুই চিকিৎসককে মারপিট ও হাসপাতালে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পরে চিকিৎসকদের সঙ্গে মারপিটের ঘটনা ঘটেছে।

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর জানান, আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি মারা যান। তবে তিনি কিভাবে পড়েছেন তা তিনি জানাতে পারেননি।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাহরিয়ার হলের তৃতীয় ব্লকের পূর্ব কর্নারের ৩৫৪ নম্বর কক্ষে থাকতেন। তবে তিনি পশ্চিমপাশ থেকে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তিনি কিভাবে পড়েছেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

এদিকে রামেক হাসপাতালে আনা হলে চিকিৎসা অবহেলার হাসপাতালে ভাংচুর ও দুই চিকিৎসককে মারপিট করে শিক্ষার্থীরা।  শিক্ষার্থীরা অভিযোগ করেন, আহত শাহরিয়ার কে হাসপাতালে আনার পর চিকিৎসা অবহেলার

খুঁজুন