রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কু'পিয়ে হ'ত্যা

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কু'পিয়ে হ'ত্যা

জেলা প্রতিনিধ :

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল আজিজ মহাজন। তিনি বালিয়াকান্দির কোনাগ্রাম এলাকার বাসিন্দা। আজিজ রাজবাড়ী শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, আগামী ২৫ অক্টোবরের আওয়ামী লীগের একটি কর্মসূচি সফল করার লক্ষ্যে বালিয়াকান্দি নারুয়া ইউনিয়নে রোববার রাত ৮টার দিকে একটি উঠান বৈঠক হয়। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মোল্লা আজিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান।

তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১২টার দিকে ওই শ্রমিক লী‌গ নেতার মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

খুঁজুন