রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সংক্রান্ত প্রস্তাবিত সময়সূচি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আজ সোমবার মন্ত্রণালয়ের এক আদেশের আলোকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষা সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা কেন্দ্রগুলোতে কেন্দ্রসচিব ব্যতীত অন্য কারো মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

খুঁজুন