জেলায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. শেখ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাসসহ পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের বিষয়ে সভাকে অবহিত করেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাজমিনুর রহমান জেলার নদীভাঙন পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করে বলেন, বর্তমানে জেলার ভাঙন পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী কর্মকর্তা মামুনুল হক জানান, বর্তমানে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত
জেলায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. শেখ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী,
জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাসসহ পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। সভায় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের বিষয়ে সভাকে অবহিত করেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাজমিনুর রহমান জেলার নদীভাঙন পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করে বলেন, বর্তমানে জেলার ভাঙন
পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী কর্মকর্তা মামুনুল হক জানান, বর্তমানে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত