রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রাজবাড়ীতে কষ্টি পাথরের থালাসহ আটক -৪

রাজবাড়ীতে কষ্টি পাথরের থালাসহ আটক -৪

জেলা প্রতিনিধি রাজবাড়ী::


রাজবাড়ীর গোয়ালন্দে ৫ কেজি ওজনের কষ্টি পাথরের থালাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পেঙ্গুয়ারী গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে মোঃ গোলাম সাকলাইন (৪৩), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কামাউড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (৩৫), জামালপুর সদরের তুলশির চর গ্রামের সফুর উদ্দিনের ছেলে মোঃ খোরশেদ আলম (৪২), ও  গাজীপুর জেলার টঙ্গী থানার মুদাফা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৫)।


রোববার (১৪ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান।ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী একটি সিলভার কালারের প্রাইভেটকার যার নাম্বার ঢাকা মেট্টো জ-৩৯-২০৯৫। উক্ত নাম্বারের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে বিশেষ প্রক্রিয়ায় খবরের কাগজ, কার্বন, পলিথিন ও সাদা কাপড় দিয়ে মোড়ানো ও ময়দার আঠা দিয়ে আটকানো অবস্থায় একটি কালো রঙ্গের বড় গোলাকার ৪ কেজি ৮২০ গ্রাম ওজনের একটি কথিত কষ্টি পাথরের থালা জব্দ করা হয়। এসময় প্রাইভেটকারের মধ্যে থাকা মোঃ গোলাম সাকলাইন, মোঃ মাসুদ রানা, মোঃ খোরশেদ আলম, মোঃ আবুল কালাম আজাদসহ ৪ জনকে আটক করা হয়।


তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা অবৈধভাবে প্রত্নতত্ত্বটি সংগ্রহ করে অবৈধ পন্থায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় বিশেষ ক্ষমতায়নে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আজ রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন