মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ঃ

মানুষকে কথার ছলে লোভের বসবতি করে সর্বস্ব লুটে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো, নোয়াখালী জেলার দক্ষিন শুল্যদিয়া এলাকার রুহুল আমীনের ছেলে মোঃ মাসুদ হোসেন (৩২) ও শরিয়তপুর জেলার সখিপুর এলাকার আবুল সরদারের ছেলে শাহাদাৎ সরদার ( ৩৪ )। তাদের ঢাকা ও নারায়গঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া গলিত স্বর্ন, নগদ অর্থ ও মোবাইল ফোন। 

বৃহস্পতিবার ( ২০ অক্টোবর ) সকালে রাজবাড়ী থানায় এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ রেজাউল করিম, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, ডিআইও ওয়ান মোঃ সাইদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন বলেন, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে আন্তঃ জেলা প্রতারক চক্র কলেজ ছাত্রী প্রিয়া আক্তারকে কথার ছলে লোভের বসবতি করে তার কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোণ নিয়ে নেয়। এ ঘটনায় ১৫ অক্টোবর থানায় মামলা দায়ের হলে পুলিশ প্রযুক্তির ব্যাবহার করে মাঠে নামে। একটি সংঘবদ্ধ চক্র। ওইদিন রাজন, মাসুদ ও শাহাদাত চক্রের সদস্য হিসেবে কাজ করেছে। যাদের দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আর পলাতক রাজনকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে। 

তিনি আরো বলেন, এই বিষয়টি নিয়ে রাজবাড়ীতে বিভিন্ন মহলে শয়তানের বাতাস, স্কেপোলামিন, বা কেমিক্যাল দিয়ে অজ্ঞান নামে গুজব ছড়ালেও আসলে তার কোন সত্যতা পাওয়া যায়নি। এটি একটি প্রতারক চক্র এদের থেকে সতর্ক থাকতে আহব্বান জানিয়েছেন জেলা পুলিশ।

খুঁজুন