রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রাজধানীর স্বামীবাগে পিস্তল-গুলিসহ আটক ৬

রাজধানীর স্বামীবাগে পিস্তল-গুলিসহ আটক ৬

রাজধানীর স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও  মো. ইমরান (৩৪)।
আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাত্রাবাড়ী থানা পুলিশ মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে থেকে ঢাকা মেট্রো গ-৩১-৩৬৪৬ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করে। আটক ব্যক্তিদের তথ্যমতে যাত্রাবাড়ি থানা পুলিশ গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাট থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতর থাকা চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এছাড়াও ছয়টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন