শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় রাজধানীতে সকাল এল বজ্রসহ শিলাবৃষ্টি নিয়ে

রাজধানীতে সকাল এল বজ্রসহ শিলাবৃষ্টি নিয়ে

ভোরের আলো ফোটার পর সকাল সাড়ে ৬টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে আসে ঢাকার আকাশ। পৌনে ৭টার দিকে ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বজ্রপাত, এরপর শিলাবৃষ্টি।

দেশের কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত কয়েক দিন ধরে, ঢাকাতেও ছিল প্রচণ্ড গরম। সকালের বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি এনেছে খানিকটা। তবে বাতাস আর বৃষ্টির দাপট ঘণ্টাখানেকের বেশি স্থায়ী হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ ভোরে ঢাকায় প্রায় আধা ঘণ্টার মতো ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এমন বৃষ্টি অব্যাহত থাকবে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, কালবৈশাখী ধারবাহিকভাবে হয় না। এটা মৌসুমে একাধিকবার হতে পারে। সে মৌসুম এখনো শেষ হয়নি।

এদিকে বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে রাজধানীর অনেক সড়কে ভেঙে পড়েছে গাছপালা। ভেঙে পড়া গাছপালা সরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

খুঁজুন