মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীনেতৃত্ব নিশ্চিতের দাবি

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীনেতৃত্ব নিশ্চিতের দাবি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁ নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক। মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন নারী সংগঠনের নেত্রীবৃন্দরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, অপরাজিতা নেটওয়ার্ক এর সদস্য মরিয়ম বেগম। 

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার বিধান কার্যকর করার বিষয়টি দিন দিন অনিশ্চিত হয়ে পড়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নিয়েছিল দলগুলো। কিন্তু ২০২২ সাল অতিক্রম করলেও এখনও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরন করেনি। 

লিখিত বক্তব্য তিনি আরও বলেন, তাই নতুন একটি সময়সীমা বেঁধে দিয়ে আগামী ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলসমূহের সকল কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩ শতাংশ) নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার শর্ত যুক্ত করে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ বাস্তবায়ন করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিওতে) রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোনো একটি গুরুত্বপূর্ণ পদে নারী অন্তভুক্তিকরণের বিষয়টি আবশ্যক করতে হবে। 

এছাড়া জেলা-উপজেলা এবং ইউনিয়নে রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি কতটুকু হলো তা নির্বাচন কর্মকর্তাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে ৩৩ শতাংশ মনোনয়ন দেওয়ার শর্ত যুক্ত করা, রাজনৈতিক দলের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সম্মেলনের করা এবং যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং মনোনয়ন বৃদ্ধি করার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অপরাজিতা নেটওয়ার্ক সদস্য শাহনাজ আক্তার, মরিয়ম বেগম, মর্জিনা বেগম সহ অপরাজিতা নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

খুঁজুন