রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::

রাজশাহীতে মাসিক অপরাধ পর্যালোচনা  জেলা পুলিশের সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টার সময় রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভার সভাপতি ছিলেন রাজশাহী পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান । সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পায়, তা নিশ্চিতকরণের নির্দেশ এ সভায় দেওয়া হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়। 

এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায়, সেদিকের প্রতি লক্ষ্য রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারকরণের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশ দেওয়া হয়। সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।

খুঁজুন