রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::


রাজশাহীতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণসভা। 

এ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আলমগীর রহমান এবং সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। 

এ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো: রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার ( ডিএসবি) রেজাউল কবীর খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সরদার মোঃ মজনু-সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।

 এ সভায় পুলিশ সদস্যবৃন্দের বক্তব্য সম্মানিত ডিআইজি মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দাবী পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

খুঁজুন