রাজশাহী রেঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে ১৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা হয়েছে। এরমধ্যে ৫টি চুরির মামলা এবং অন্যান্য খাতে ৫৩টি মামলা রয়েছে। রেঞ্জে কোনো খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা বা ঘটনা ঘটেনি। এছাড়াও অপমৃত্যুর ৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানা মূলে ৭২ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলায় ৯৪ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১০ জন রয়েছেন। এর বাইরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমন ও আসামি গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় মোট ১৫টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হলেও কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ গ্রাম হেরোইন, ১৮৫৬ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার চোলাই মদ।
অন্যদিকে, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১০৬৪ জন সেবাগ্রহীতা সেবা গ্রহণ করেছেন। এ নিয়ে চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ জনে।
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৭, মাদক উদ্ধার
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৭, মাদক উদ্ধার
রাজশাহী রেঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে ১৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ সময় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা হয়েছে। এরমধ্যে ৫টি চুরির মামলা এবং অন্যান্য খাতে ৫৩টি মামলা রয়েছে। রেঞ্জে কোনো খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা বা ঘটনা ঘটেনি। এছাড়াও অপমৃত্যুর
৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানা মূলে ৭২ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলায় ৯৪ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১০ জন রয়েছেন। এর বাইরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও আসামি গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় মোট ১৫টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা
হলেও কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ গ্রাম হেরোইন, ১৮৫৬ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার চোলাই মদ। অন্যদিকে, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১০৬৪ জন সেবাগ্রহীতা সেবা গ্রহণ করেছেন। এ নিয়ে চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৮ জনে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত