মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রদল, শিবির ও ছাত্র সমন্বয়করাও রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রদল। এরপর তারা সোয়া ১০টার দিকে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাখতে বলেন।

এর প্রতিবাদ করে ছাত্রশিবির, সমন্বয়ক ও অন্যান্য প্রার্থীরা। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহতদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে। প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিতরণ শুরু হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়।

গত বৃহস্পতিবার ২৮টি পদে ছাত্রদল মনোনয়ন তুললেও তারা ভোট পেছানোর দাবিতে আন্দোলন করে আসছিল। সে দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট ১০ দিন পিছিয়ে দেয়। এছাড়া অন্তত সাড়ে ৫০০ শিক্ষার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

খুঁজুন