মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাকসু নির্বাচন পেছাল

রাকসু নির্বাচন পেছাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে রাকসু নির্বাচন কমিশন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
 
নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নেই। এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে নতুন তারিখ নির্ধারণ করেছে।
 
ঘোষণায় স্বাক্ষর করেন রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।


খুঁজুন