মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার

রাণীনগরে বিএনপি-যুবদলের দুই নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল রাণীনগর উপজেলা শাখার সভাপতি পাভেল রহমান (৩৩) ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক হোসেন(৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গত ১৭ নভেম্বর উপজেলা সদরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে ১২জন এজাহারনামীয় ও আরো ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে ১৭ নভেম্বর রাতে মামলা দায়ের করা হয়। এঘটনায় সোমবার রাতে উপজেলার খট্রেশ^র গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মোস্তাফিজুরের ছেলে পাভেল রহমান (৩৩) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মানিক হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ মামলার আসামী শাহারিয়ার নাইম(২০)কে গ্রেপ্তার করা হয়েছে। নাইম উপজেলার দূর্গাপুর গ্রামের করুন প্রামানিকের ছেলে। একই রাতে উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে ওয়াহেদ আলী(৫৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন