মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে দম্পতিসহ তিনজন আটক মাদক উদ্ধার

রাণীনগরে দম্পতিসহ তিনজন আটক মাদক উদ্ধার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে দম্পতিসহ তিনজনকে আটক করেছে। আটককৃতদের নিকট থেকে ৩শ’গ্রাম গাঁজা এবং ১২পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করেছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়গাছা উত্তর পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মজিবর রহমানের ছেলে সুজন আলী (৩৪) ও সুজনের স্ত্রী রুবিনা বিবি (৩২) কে আটক করা হয়। আটককালে ওই দম্পতির নিকট থেকে ৩শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সাইফুল মুন্সির ছেলে মিলন মুন্সি (৪১)কে আটক করা হয়েছে। মিলনের নিকট থেকে ১২পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন