মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া দক্ষিন মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।এঘটনায় শনিবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রাণীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম বলেন,বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার স্বামী জনাব আলী মন্ডল। চলতি আমন মৌসুমে ধানের জমিতে পানি সেচ দেয়ার জন্য গভীর নলকূপ চালু রাখা হয়। হঠাৎ করেই শনিবার সকালে নলকূপে গিয়ে- দেখতে পান নলকূপের তিনটি ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় তিন লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চোরাই ট্রান্সফরমার উদ্ধার ও চোর চক্রকে ধরতে অনুসন্ধান চলছে।

খুঁজুন