মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার

রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)

: নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার একডালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাজাতীয় ১২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তানসিন খাঁন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক তানসিন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে।

 একই রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী চক-কুজাইল গ্রামের শাহাদত আলীর ছেলে ইমরান হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

খুঁজুন