মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ তিন জন গ্রেপ্তার

রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ তিন জন গ্রেপ্তার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) 

নওগাঁর রাণীনগরে একজন মাদক ব্যবসায়ী এবং দুইজনকে জমির ধান নষ্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলাম (৩৮)কে ৪০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। নুর ইসলাম আতাইকুলা গ্রামের আনছার আলীর ছেলে। এছাড়া একই রাতে উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বানিয়াপাড়া গ্রামের শহিদুলের ছেলে জুয়েল হোসেন (৩৫) ও দসরত সোনারের ছেলে এমদাদুল সোনার (৪৭)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জমির ধান নষ্ট করার অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন