মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে মাদক সেবি তিন জনের কারাদন্ড

রাণীনগরে মাদক সেবি তিন জনের কারাদন্ড

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবি তিনজনকে কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহর রাত সাড়ে ১২টায় উপজেলার রেল গেট এলাকায় অভিযান চালিয়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) শেখ নওশাদ হাসান

আদালতের বিচারক শেখ নওশাদ হাসান জানান,মাদক সেবন করে মাতাল হয়ে হাতুড়ি,¯øাইরেঞ্জ নিয়ে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশের সহায়তায় মঙ্গলবার প্রথম প্রহর রাত সাড়ে ১২টা নাগাদ রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওগাঁর আত্রাই উপজেলার ভরতেতুঁলিয়া গ্রামের দুলাল চন্দ্রের ছেলে দুর্জয় চন্দ্র (২০),একই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আশিকুর রহমান (২৬) ও বাচ্চু আলীর ছেলে মানিক হোসেন (২৬) কে হাতে-নাতে ধরা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক সেবনের দায়ে তিন জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন