রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রাণীনগরে মারপিটের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

রাণীনগরে মারপিটের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা ও ইউপি সদস্য শাজাহান আলী (৪৫) কে গ্রেফতার করেছে। গত বছরের একটি মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলায় শুক্রবার ভোররাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাজাহান উপজেলার ভাটকৈ গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেল যুগ্ন আহবায়ক ও ওই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য। তাকে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে উপজেলা সদরে একটি মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা রাসেল বাদী হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার ভোরে ভাটকৈ গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বাড়ী থেকে শাজাহানকে গ্রেফতার করে পুলিশ।

রাণীনগর থানার (ভারপ্রাপ্ত) ওসি ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গ্রেফতার শাজাহানকে শুক্রবার ভোরে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

খুঁজুন