রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রাণীনগরে রিয়া মনি হত্যা মামলার আসামীসহ তিনজন গ্রেপ্তার

রাণীনগরে রিয়া মনি হত্যা মামলার আসামীসহ তিনজন গ্রেপ্তার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে রিয়া মনি (২০) হত্যা মামলার আসামী মিলন মিয়া (২৫) সহ তিন জনকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। সোমবার সকালে সদরের রেল ষ্টেশন এলাকা থেকে মিলনকে এবং রবিবার  রাতে অভিযান চালিয়ে মারপিট মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,আসামী মিলন মিয়া ট্রেনযোগে রাণীনগর আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ষ্টেশনে অভিযান পরিচালনা করা হয়।এসময় ট্রেন থেকে নামামাত্রই মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন উপজেলার ছাতারদিঘী (উত্তরপাড়া) গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

উল্লেখ্য,গত ৪ অক্টোবর রাতে যৌতুকের দাবিতে রিয়া মনিকে মারপিট করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর গাছে ঝুলে রাখার অভিযোগে রিয়া মনির বাবা রুবেল ফকির বাদী হয়ে রিয়া মনির স্বামী মিলন মিয়া,শ্বশুর নুর মোহাম্মদ,শ্বাশুরী মনিকা ও ননদসহ ৭জনকে এজাহার ভুক্ত এবং আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

অপর দিকে একই রাতে মারপিটের ঘটনায় নিয়মিত মামলার আসামী উপজেলার পশ্চিমবালুভরা গ্রামের নইমুদ্দীনের ছেলে বেলাল সরদার (৪২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার দরিয়াপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে হোসেন আলী (৪৬) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন