মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাণীনগরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):

নওগাঁর রাণীনগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রনালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলারুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা ও নওগাঁ জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, আত্রাই উপজেল মাধ্যমিক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা সহকারী পরিদর্শক হাসানুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,এই উপজেলায় ২০২২-২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ৩৪জন সেরা শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

খুঁজুন