মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

রাণীনগরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর রাণীনগরে যুবদল নেতা আনোয়ার হোসেনের পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আনোয়ার হোসেন উপজেলার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য।

আনোয়ার হোসেন জানান,এলাকার কৈগাড়ী নামক তিন বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তার পুকুরে সিং, টেংরা, সিলভার,রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। মঙ্গলবার বেলা অনুমান ১১টা নাগাদ পুকুরে গিয়ে দেখতে পান পূর্ব বিরোধের জ্বের ধরে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের সবগুলো মাছ মরে ভেসে আছে। বিষ প্রয়োগে তার প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এঘটনায় তিনি মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান,পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের  অভিযোগে সন্দেহভাজন একজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেন। এবিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন