বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে গাইবান্ধায় শাশুড়ি হত্যা মামলায় জামাইয়ের যাবজ্জীবন ক্যান্সারমুক্ত হওয়ার কথা জানালেন ট্রাম্পের চিফ অব স্টাফ বাগেরহাটে অবৈধ ইটভাটা বন্ধ ও ব্লক ব্যবহার বিষয়ে অংশীজন সভা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ফের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
দেশের খবর রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

 সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি সরকারি এ দুটি দপ্তরে নাগরিক সুবিধাসহ অফিসগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এ সময় এমপি বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারের বিভিন্ন দপ্তরে জনগণ তার নাগরিক সুবিধা ঠিকমত পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করতে আমরা সকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

তিনি জনসাধারণের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নসহ প্রত্যেক নাগরিকের প্রাপ্ত সেবা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা। 

এ সময় রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভায় সেবা নিতে আসা বিভিন্ন গ্রাহকদের সাথে দীপেন দেওয়ান এমপি কথা বলেন এবং সরকারি সেবার বিষয়ে বিভিন্ন আলাপ করেন। 

সরকারি সেবা নিশ্চিতে খোঁজখবর নেয়ার সময় উপস্থিত জনসাধারণ বর্তমান সরকার এবং দীপেন দেওয়ান এমপিকে ধন্যবাদ জানান।

খুঁজুন