সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ২০৬ গৃহহীন পরিবার

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ২০৬ গৃহহীন পরিবার

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধিঃ মুজিববর্ষের প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পারিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসাবে তৃতীয় ধাপে রাঙ্গামাটিতে ২০৬ টি পরিবার ঘর পাচ্ছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর গুলোর উদ্বোধন করেন। হত দরিদ্র লোকজন প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুবই খুশী।

এ সময় রাঙ্গামাটির কাউখালী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদোহা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাউখালী নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তৃতীয় পর্যায়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০ টিসহ সর্বমোট ২০৬টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করে উপকারভোগীদের নিকট আজ হস্তান্তর করা হয়েছে। 

খুঁজুন