শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ • ভারতের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত • বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সসময় • ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদী পার হতে গিয়ে ৫ জনের প্রাণহানি • রাঙ্গামাটিতে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ‘নিরাপদ অ্যাক্সেস’ বিষয়ক ওরিয়েন্টেশন • দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী • ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম • গ্রিসের ঐতিহাসিক এথেন্সে ভবন ধসে নিখোঁজ ৬ • সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল
দেশের খবর রাঙ্গামাটিতে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ‘নিরাপদ অ্যাক্সেস’ বিষয়ক ওরিয়েন্টেশন

রাঙ্গামাটিতে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ‘নিরাপদ অ্যাক্সেস’ বিষয়ক ওরিয়েন্টেশন

 জেলায় আজ উপজেলা যুব রেড ক্রিসেন্ট সদস্যদের নিয়ে ‘নিরাপদ অ্যাক্সেস’ বিষয়ক তিনদিনব্যাপী ওরিয়েন্টেশন আজ শুরু হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) আয়োজিত শনিবার সকালে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত তিনদিনব্যাপী কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন নিরাপদ অ্যাক্সেসের প্রতিনিধি এনজেলিকা শপ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল, আইসিআরসি প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাসহ রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন বিভিন্ন উপজেলা পর্যায়ের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষণে প্রধানত দুর্যোগ বা সংঘাতময় পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর আলোকপাত করা হয় ।

এই ওরিয়েন্টেশনের মাধ্যমে যুব সদস্যরা মানবিক কাজ চলাকালীন যেকোনো ঝুঁকি মোকাবিলা করে কিভাবে সেবা প্রদান চালিয়ে যাবে, সেই বিষয়ে মূল্যবান ধারণা ও দক্ষতা অর্জন করবেন।

অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।

খুঁজুন