মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাঙ্গাবালীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী

রাঙ্গাবালীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জশনে জুলুসে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দাওয়াতে সুফি বাংলাদেশের সহযোগিতায়  এ আয়োজন করা হয়। 

এতে চট্টগ্রাম জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া

দরবার শরীফের স্থানীয়   অনুসারীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। 

সকাল ৯ টায় উপজেলার পশুরবুনিয়া শাহসুফি মমতাজিয়া খানকা শরীফ থেকে জশনে জুলুসে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়। ধর্মীয় স্লোগানযুক্ত পতাকা হাতে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে খালগোড়া বাজারে অবস্থিত রাঙ্গাবালী জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে গিয়ে বেলা ১১ টায়  এ র‌্যালী শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন শুভ এবং সঞ্চালনা করেন  মাওলানা আনোয়ার হোসেন শাহিন। 

এ সভায় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, মাহাথির মোহাম্মদ রেশাদ, মাওলানা মশিউর রহমান লিটন, রফিকুল ইসলাম, আবুল হোসেন, আবিদুর রহমান সোহাগ, মশিউর রহমান সোহাগ, আব্দুর রহিম ও  হাফেজ মোহাম্মদ রাসেল প্রমুখ।  

খুঁজুন