রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি রাঙ্গাবালীতে অনলাইন হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

রাঙ্গাবালীতে অনলাইন হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা,রাঙ্গাবালীঃ

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য  পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনলাইন হোল্ডিং ডাটা এন্ট্রি ও রেজিষ্ট্রেশন কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে । এ লক্ষ্যে রোববার সকাল ১০ টায় ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

উপজেলা ভূমি অফিস এ আয়োজন করেন। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণ হয়। এতে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।  

এ প্রশিক্ষণ কর্মশালায় ডাটা এন্ট্রি অপারেটরদের  প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ। তিনি ডাটা এন্ট্রি ও রেজিষ্ট্রেশন করার নিয়ম পদ্ধতি বিষয়ে সার্বিক নিকনির্দেশনা দেন প্রশিক্ষণার্থীদের। 

এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল লতিফ, রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুরাদুল ইসলাম ও বড়বাইশদিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম ৷ 

সংশ্লিষ্টরা জানান,  জনগণের ভূমি বিষয়ক সেবা প্রাপ্তী সহজকরণ, ভূমি সেবা গ্রহীতাদের স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে ও হয়রানিমুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে ভূমি সেবা অটোমেশনের অংশ হিসেবে অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

খুঁজুন