সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর রাঙ্গামাটি রাজ বন বিহারে ভাবগাম্ভীর্যের সাথে বৈশাখী পূর্নিমায় ধর্মীয় অনুষ্ঠান

রাঙ্গামাটি রাজ বন বিহারে ভাবগাম্ভীর্যের সাথে বৈশাখী পূর্নিমায় ধর্মীয় অনুষ্ঠান

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি

গৌতম বুদ্ধের জন্ম তিথি ও বুদ্ধত্ব ও পরিনির্বাণ লাভ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বৈশাখী পুর্নিমা তথা  (বুদ্ধ পুর্ণিমা) য় আজ বাংলাদেশের বৃহত্তম বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙ্গামাটি রাজ বন বিহারে বিভিন্ন দানানুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে বৈশাখী পুর্নিমার  ধমীয় অনুষ্ঠানমালা।

এ উপলক্ষে রাঙ্গামাটি রাজ বন বিহারে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। পরে বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, অষ্টপরিস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তিদান, প্রদীপ পূজা সহ দিনব্যাপী কর্মসূচী পালিত হয়।

ধর্মীয় অনুষ্ঠানে দায়ক দায়িকার উদেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজ বন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এসময় রাঙ্গামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান,   রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য  ইলিপন চাকিমা, পুজনীয় ভিক্ষু সংঘ  ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার দায়ক দায়িকা অংশগ্রহণ করেছে। 

খুঁজুন