মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাঙ্গামাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

রাঙ্গামাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি ঃ

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)  আজ শুক্রবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭লক্ষ টাকার মসজিদ, মন্দির ও বিহার সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশনায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পগুলো বাস্তবায়ন করে। 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ড.ইফতেকার আহমেদ (যুগ্ন সচিব), রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন,  ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিৎ তনচংগা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে ৯০ লক্ষ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ, ৩২ লক্ষ টাকা ব্যয়ে নারানগিরিমুখ মসজিদুল আকসা ভবন নির্মাণ ও ২০ লক্ষ টাকা ব্যয়ে ড্রাগন স্পোটিং ক্লাব নির্মাণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। 

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধান ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্টীর উন্নয়নে কাজ করে গেছেন বলেই আজ জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্ব সেরা ২য় প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছেন। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। 

খুঁজুন