সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর রাঙ্গামাটির লংগদু ও বরকল সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে গ্রামবাসি নিহত

রাঙ্গামাটির লংগদু ও বরকল সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে গ্রামবাসি নিহত

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু ও বরকল সীমান্ত এলাকায় দূবর্িৃত্তের গুলিতে গ্রামবাসি

লক্ষি কুমার চাকমা (৪৫) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে ) রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা

ঘটে। নিহত লক্ষী চন্দ্র চাকমা বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা বলে

জানা গেছে।

বৃহস্পতিবার (১২মে) দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, সুবলং ইউনিয়নের শিলছড়ি

এলাকায় নিজ ঘরে বুধবার দিনগত রাতে দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে

পালিয়ে যায়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা

যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাতে বরকল উপজেলার সুবলং

ইউনিয়নের শিলছড়ি (উখছড়ি) এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা লক্ষী চন্দ্র চাকমা

নামের এক স্থানীয় ব্যক্তির নিজ বাড়িতে এসে তাকে গুলি করে হত্যা নিশ্চিত

করে পালিয়ে যায়। লক্ষী চন্দ্র চাকমা অতীতে আঞ্চলিক দল ইউপিডিএফ

গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি

কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

তাকে হত্যা করার মূল কারণ হিসেবে স্থানীয়দের ধারণা লক্ষী চন্দ্র ইউপিডিএফ

গণতান্ত্রিক গ্রুপের সাথে এখনো যোগাযোগ রাখছেন এবং তাদের হয়ে তথ্য সরবরাহ

করছেন।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, মরদেহটি

উদ্ধারে বরকল পুলিশ ঘটনাস্থলে রওনা করেছে। তারা ফিরে আসলে পরে বিস্তারিত

জানা যাবে।

খুঁজুন