মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাঙ্গামাটিতে ক্রীড়াবিদদের মাঝে করোনাকালীন অনুদানের চেক বিতরণ

রাঙ্গামাটিতে ক্রীড়াবিদদের মাঝে করোনাকালীন অনুদানের চেক বিতরণ

উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি ঃ

রাঙ্গামাটি - বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে জেলার ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১১ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক অনুদানের  চেক বিতরণ করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ , জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শফিউল আজম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ।

অনুষ্ঠানে জেলার ৮০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীকে ৫ হাজার টাকা করে মোট ৪লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

খুঁজুন