সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে পুতিনের বিরুদ্ধে মার্চ মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বেইজিং পৌঁছেছেন। খবর রয়টার্সের।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পুতিন এবং তার সফরসঙ্গীরা মঙ্গলবার সকালে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। তাকে অভ্যর্থনা জানান চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

মঙ্গলবার থেকে চীনে শুরু হওয়া দুই দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ফোরামে ১৩০টিরও বেশি দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। পুতিন এই সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রেসিডেন্ট পুতিন তালিকার শীর্ষে রয়েছেন এবং ইউক্রেনে আক্রমণের জেরে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মধ্যে পড়ার পর বড় কোনো বৈশ্বিক শক্তিধর দেশে এটিই পুতিনের প্রথম সফর।

বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করবেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, বুধবার এই দুই নেতা বিআরআই ফোরামের ‘সাইডলাইনে’ দেখা করবেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেইজিং জুলাই মাসে পুতিনকে এ আমন্ত্রণ জানিয়েছিল এবং তিনি গত মাসে চীন সফরের বিষয়টি নিশ্চিত করেন। পুতিন সেই সময় বলেন, চীন এবং রাশিয়ার স্বার্থ পুরোপুরি মিলে যায়।

খুঁজুন