রংপুরের মুন্সিপাড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোঃ পলাশ (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল দুপুরে রংপুর শহরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন খাঁ পাড়া এলাকার আব্দুর সামাদ এর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, অভিযুক্ত পলাশ ভুক্তভোগী ঐ গৃহবধূর প্রতিবেশী। পলাশ প্রায়ই ঐ গৃহবধূকে কু-প্রস্তাব দিত। এই বিষয়ে ঐ গৃহবধূ একাধিকবার তাকে সাবধান করে দেয়। গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে রাত ১২.১৫ ঘটিকার দিকে তার শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ রংপুর মহানগরীর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং- ১৩)।
মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ দুপুর ০২.৫০ ঘটিকার সময় রংপুর মহানগর কোতয়ালী থানাধীন মেডিকেল পাড়া বুড়িরহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ পলাশকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকব
রংপুরে গৃহবধূ ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি-১৩
রংপুরে গৃহবধূ ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি-১৩
রংপুরের মুন্সিপাড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোঃ পলাশ (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল দুপুরে রংপুর শহরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন খাঁ পাড়া এলাকার আব্দুর সামাদ এর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, অভিযুক্ত পলাশ ভুক্তভোগী ঐ গৃহবধূর প্রতিবেশী। পলাশ প্রায়ই ঐ গৃহবধূকে কু-প্রস্তাব দিত। এই বিষয়ে ঐ গৃহবধূ একাধিকবার তাকে সাবধান করে দেয়।
গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে রাত ১২.১৫ ঘটিকার দিকে তার শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ রংপুর মহানগরীর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং- ১৩)। মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর
কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ দুপুর ০২.৫০ ঘটিকার সময় রংপুর মহানগর কোতয়ালী থানাধীন মেডিকেল পাড়া বুড়িরহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ পলাশকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকব
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত